সীমান্তের স্পর্শকাতর মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে প্রথম তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর রোডমার্চ - The News Lion

সীমান্তের স্পর্শকাতর মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে প্রথম তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর রোডমার্চ

 


দি নিউজ লায়নঃ    মুর্শিদাবাদ।নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের মুখেই বাড়তি সর্তকতা নিয়ে ভারত বাংলা সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলায়  প্রথম তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকে শুক্রবার থেকে শুরু করলো রোডমার্চ। সূত্র মারফত জানা গিয়েছে, জেলায় পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করতে চলেছে। 


কয়েকদিনের মধ্যেই  জেলার বিভিন্ন প্রান্তে তাদের রুটমার্চ করার কথা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাহিনী প্রত্যন্ত গ্রামে গিয়েও ভোটারদের সঙ্গে কথা বলবে। জেলা পুলিসের সঙ্গে তারা ঘুরবে। জেলার সদর শহর বহরমপুর শহরেও তারা রুটমার্চ করবে। বানজেটিয়া কর্মতীর্থে তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সকলেই যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই কারণেই এত আগে থেকে বাহিনী আনা হচ্ছে। 


জেলার স্পর্শকাতর এলাকাগুলিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় এবার বুথের সংখ্যা বেড়েছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবিতে সরব হয়েছে বিরোধীরা।এই ব্যাপারে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতেই তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আরও দুই কোম্পানি বাহিনী খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ জেলায় আসবে বলেই আশা করছি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.